নির্বাচন

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ

ইউনিয়ন পরিষদ নির্বাচন
ইউনিয়ন পরিষদ নির্বাচন

তৃতীয় ধাপে দেশের এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হবে আজ। একইসাথে দেশের ১০টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে আজ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন (ইসি) বলছে, ইতোমধ্যে তারা ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। এবার ৩৩টি ছাড়া বাকি ইউনিয়নগুলোতে সনাতন পদ্ধতিতে ব্যালট বাক্সের মাধ্যমে ভোট নেয়া হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে, গতকাল দিনভর নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। যেসব জায়গায় ডিজিটাল মেশিনে ভোট হবে, সেখানে পাঠানো হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন।

এদিকে, সারাদেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০০ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের সবাই আওয়ামী লীগের প্রার্থী। এই ধাপে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য মিলে মোট ৫৬৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে সবমিলে আগের দুই ধাপসহ ২৫৩ জন চেয়ারম্যান নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ