নির্বাচন

সাভারে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩০

সাভার
সাভার

ঢাকার সাভার উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। উপজেলার তিন ইউনিয়নে গতকাল বুধবার রাতে এসব ঘটনা ঘটে। ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এবং সদর ইউনিয়নের দেওগাঁও ও চাঁপাইন এলাকায় আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

হারুরিয়ার ঘটনায় এলাকাবাসী বলছেন, ভাকুর্তা ইউপির এক নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রহমত আলী সরকার নির্বাচনে পরাজিত হন। এরপর রাতে তাঁর সমর্থকরা বিজয়ী ইউপি সদস্য প্রার্থী চাঁন বাদশার সমর্থক হারুরিয়া এলাকার মহিজ উদ্দিনের বাড়িসহ কয়েকটি দোকানে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ১০ জন আহত হন।

সদরের দেওগাঁওবাসী জানান, নির্বাচনের পর গতকাল রাতে দেওগাঁও এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়ালের কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ১০ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। একই ইউনিয়নের চাঁপাইন এলাকায় এক সংরক্ষিত সাবেক নারী ইউপি সদস্যের বাড়িতে হামলা চালিয়ে অন্তত ১০ জনকে আহত করে দুর্বৃত্তরা।

মারধর ও ভাঙচুরের ঘটনায় সাভার মডেল থানায় তিনটি অভিযোগ দায়ের হয়েছে। / এনটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ