নির্বাচন

নারায়ণগঞ্জ সিটি, টাঙ্গাইল-৭ ও পাঁচ পৌরসভার ভোট শুরু

নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক), টাঙ্গাইল-৭ আসনের (মির্জাপুর) উপ-নির্বাচন ও পাঁচটি পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রথমবারের মতো নাসিকের শতভাগ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেওয়া হবে।

ইসি জানায়, নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। নির্বাচনের পরিবেশ শান্ত রাখতে মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অবস্থান নিয়েছেন। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

তিনি বলেন, 'ভোটারদের গোপনীয়তা রক্ষার স্বার্থে সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকবে। এছাড়া আর কোন কেন্দ্রে ইভিএমে কোনো জটিলতা দেখা দিলে সেক্ষেত্রে ৪৮ জন টেকনিশিয়ান রয়েছেন তারা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকবেন এবং সমস্যার সমাধান করবেন। একটি সুষ্ঠু আইনানুগ নির্বাচন যেন সম্পন্ন হয় সেজন্য আইনি দায়িত্বে যারা যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাই।'

১৯২টি ভোটকেন্দ্রে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন পুলিশ, বিজিবি ও র‌্যাবের সদস্যরা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী লড়ছেন। তারা হলেন- ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী (হাতী) হিসেবে বিএনপি নেতা এডভোকেট তৈমূর আলম খন্দকার ছাড়াও এ পদে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাসুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসীমউদ্দীন (বটগাছ) ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু (ঘোড়া)।

এছাড়া ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিসিলর নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন।

টাঙ্গাইল-৭ আসনের (মির্জাপুর) একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য ঘোষিত টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের খান আহমেদ শুভ, জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহিরসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন।

অন্যদিকে, পাঁচ পৌরসভা হলো- যশোরের ঝিকরগাছা, নোয়াখালী সদর, চট্টগ্রামের বাঁশখালী, নাটোরের বাগাতিপাড়া ও নাটোর সদর। মামলা জটিলতায় ২১ বছর পর ঝিকরগাছা ও ১৫ বছর পর বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ