নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রোববার সকাল ৮টা শুরু হয়ে বিকেল চারটায় নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই শেষ হয়েছে।
নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কার সেলিনা হায়াৎ আইভী ও হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বড় জয় পাবেন বলে আশা করছেন। বড় কোনো অনিয়মের অভিযোগ তারা করেননি।
নাসিক নির্বাচনে আইভী ও তৈমুর আলম ছাড়াও মেয়র পদে প্রতিদ্বন্দ্বীত্ব করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)। এ ছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।