নির্বাচন

কাল সংসদে উঠছে ইসি নিয়োগ বিল

নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশনার নিয়োগ বিল জাতীয় সংসদে উঠছে আগামীকাল রবিবার। এদিন আইনমন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করবেন। বিলটি সংসদে তোলার জন্য ইতিমধ্যে ওই দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ শনিবার এই সূচিটি প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিলটি পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন আইনমন্ত্রী। তবে বিলটি দ্রুত পাস করার চেষ্টা করবে সরকারি দল। নতুন আইনের আলোকেই পরবর্তী নির্বাচন কমিশন গঠন করতে চান ক্ষমতাসীনরা

সংবিধানের ১১৮ এর ১ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে।

এর আগে, গত সোমবার প্রস্তাবিত আইনের খসড়াটি অনুমোদন করে মন্ত্রিসভা। কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ই ফেব্রুয়ারি। তার আগেই নতুন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতিকে। সেক্ষেত্রে আইনটি সংসদে তোলা থেকে পাস করে গেজেট প্রকাশের জন্য হাতে সময় রয়েছে চার সপ্তাহ।

এদিকে, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন র‌াষ্ট্রপতি মোহাম্মাদ আবদুল হামিদ। এসময় রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন প্রস্তাবসহ আইন করারও তাগিদ দেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ