নির্বাচন

মাদারীপুরে চলছে উপ-নির্বাচনে ভোটগ্রহণ

নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এই উপজেলায় ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোতালেব মিয়ার মৃত্যুতে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম শাহীন চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীকে লড়ছেন হাজী মোহাসিন মিয়া।

জানা গেছে, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২১০ ভোট। পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন। ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ