নির্বাচন

২১৮ ইউপি নির্বাচন সোমবার

ইউনিয়ন পরিষদ নির্বাচন
ইউনিয়ন পরিষদ নির্বাচন

ষষ্ঠ ধাপে ২১৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটের উপকরণ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরাও মাঠে অবস্থান নিয়েছে।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ৩১ জানুয়ারি ২২টি জেলার ৪২টি উপজেলায় মোট ২১৮টি ইউপিতে নির্বাচন হচ্ছে। এতে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন, সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ হাজার ৫৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

এদিকে নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ১০০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩২ জন; মোট ১৪৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ২ হাজার ১৮৬টি ভোটকেন্দ্রের ১৩ হাজার ৩০৫টি ভোটকক্ষের ভোটগ্রহণ করা হবে। ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ