ষষ্ঠ ধাপে দেশের ২১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই ধাপের নির্বাচনে মোট প্রার্থী ১১ হাজার ৬০৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ১১শ' ৯৯ জন, সংরক্ষিত সদস্য পদে ২ হাজার ৫৫৯ জন ও সদস্য পদে লড়ছেন ৭ হাজার ৮৪৬ জন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা ৪১,৮২,২৬৩ জন। শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশন থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
এই ধাপে সবকটি ইউপিতেই ভোট হচ্ছে ইভিএমে।
নির্বাচনের এ ধাপে সারাদেশে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ হাজার ৬০৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে এক হাজার ১৯৯ জন। সংরক্ষিত নারী সদস্য পদে দুই হাজার ৫৫৯ এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনে মোট ভোটার ৪১ লাখ ৮২ হাজার ২৬৩। এর মধ্যে পুরুষ ভোটার ২১ লাখ ১৪ হাজার ৭২০ ও নারী ভোটার ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭। এসব ভোটার দুই হাজার ১৮৬টি কেন্দ্রের ১৩ হাজার ৩০৫টি কক্ষে ভোট প্রদান করবেন।
বর্তমানে দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে ভোট করা যাবে। মামলা জটিলতার কারণে বাকিগুলোর নির্বাচন আটকে আছে।