নির্বাচন

ইউনিয়ন পরিষদ নির্বাচন

৬ ও ৭ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সাজেক

পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি
পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি

রাঙামাটির বাঘাইছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেকের কয়েকজন রিসোর্ট মালিক।

সেই সাথে দুই দিনের জন্য সাজেকের সব রিসোর্ট মালিকদের বুকিং নিতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বন্ধ থাকবে পর্যটকবাহী পরিবহন চলাচলও।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শরীফুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সাজেক এলাকার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। ইতোমধ্যে প্রশাসন থেকে সাজেকের সব রিসোর্ট মালিককে ৬ ও ৭ ফেব্রুয়ারির জন্য বুকিং নিতে নিষেধ করা হয়েছে।

কটেজ মালিক সমিতি অফ সাজেক'র পক্ষ থেকে সকল ট্যুরিস্ট এবং রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নির্বাচনের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে অনুরোধ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ