নির্বাচন

৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ

অষ্টম ও শেষ ধাপে ৮ ইউনিয়ন পরিষদে শুরু হওয়া ভোটগ্রহণ সকাল থেকে শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

ইউনিয়ন পরিষদগুলো হলো- ঢাকার কেরানীগঞ্জের তারানগর, গাজীপুর কালিয়াকৈরের শ্রীফলতলী, ভোলার লালমোহনের বদরপুর, ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর এবং নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার চারটি ইউনিয়ন।

ইসি সূত্র জানিয়েছে, সবগুলো ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হচ্ছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। চলমান ইউপি নির্বাচনে এরইমধ্যে সাত ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ৭ই ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৫ ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়।

এদিকে ইউপি নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার মধ্য রাত থেকে বন্ধ রয়েছে সব ধরনের প্রচার প্রচারণা। বন্ধ রয়েছে মোটর সাইকেলসহ যন্ত্রচালিত যান চলাচল। নির্বাচন ঘিরে এলাকায় উৎসবের সঙ্গে শঙ্কাও বিরাজ করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ