নির্বাচন

নির্বাচন কমিশনার হলেন যারা

নতুন নির্বাচন কমিশন
নতুন নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন কমিশনার পদে চারজনকে নিয়োগ দিয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চার কমিশনার হলেন, জেলা ও দায়রা জজ (অব.) বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান, সিনিয়র সচিব (অব.) মো. আলমগীর ও সিনিয়র সচিব (অব.) আনিসুর রহমান।

এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন (ইসি) কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নাম জমা দেয় সার্চ কমিটি।

ওইদিন বঙ্গভবনের সামনে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছ নাম জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এখন রাষ্ট্রপতি পরীক্ষা-নিরীক্ষা করে নির্দেশনা দেবেন। খুব দ্রুত সময়ের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ