নির্বাচন

শপথ নেওয়ার পর যা বললেন নতুন সিইসি

শপথ নেন নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল (বামে)
শপথ নেন নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল (বামে)

রোববার শপথ নেওয়ার পর নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রতিটি নির্বাচন একটি চ্যালেঞ্জ। তবে কোনো চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না।

শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি একথা বলেন। বিকাল সাড়ে চারটার কিছু পরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নতুন সিইসি এবং চার নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে সিইসি বলেন, ‌‘প্রতিটি নির্বাচনই একটা চ্যালেঞ্জ। মানুষের জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ। কিন্তু কোনো চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না। চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। আমরা আশা করি, সকলের সহায়তা নিয়ে, যারা স্টেকহোল্ডার তাঁদের সকলের সহযোগিতা-সহায়তা নিয়ে। বাংলাদেশকে প্রজাতন্ত্র বলা হয় এবং গণতন্ত্র। গণতন্ত্রের অর্থ হলো, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসন পরিচালিত হবে। কাজেই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন হোক। আমরা এই চ্যালেঞ্জ এখনো বুঝে উঠিনি। দায়িত্ব নিলে পরে আমরা চারদিকে তাকিয়ে বুঝব আসলে কোনো চ্যালেঞ্জ আছে কি না। সেগুলো কীভাবে মোকাবিলা করতে হবে, সে লক্ষ্যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলব, কর্মপদ্ধতি গড়ে তুলব, এবং আমাদের কৌশল নিরূপণ করব।’

নতুন সিইসি বলেন, শুধু নির্বাচন কমিশনই নির্বাচন করে না। নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে অনেকেই জড়িত। সব অংশীজন যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে তাদের (নির্বাচন কমিশন) প্রধান দায়িত্ব হবে এই সহযোগিতা আদায় করে নেওয়া।

সিইসি বলেন, সব রাজনৈতিক দলের অংশীদারিত্বপূর্ণ নির্বাচন করাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু ইসি চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সবার সহযোগিতা লাগবে। তবে সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা থাকবে আমাদের।

নতুন সিইসি আরও বলেন, আমি আশাবাদী সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা যাবে। আমি অত্যন্ত আশাবাদী, যেসব সহকর্মী পেয়েছি, তাদের ওপর আস্থা আছে। সব কমিশনারদের সঙ্গে আলোচনা করে আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ