নির্বাচন

নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন বদ্ধ পরিকর: সিইসি

সাভার স্মৃতি সৌধে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল
সাভার স্মৃতি সৌধে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কে কি বললো তা নিয়ে না ভেবে কমিশনের দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, কোন রাজনৈতিক দল তাদের নিয়ে কি বললো তা বড় বিষয় না, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি শুরু করেছেন।

এই নির্বাচন কমিশনের অধীনে সব দল নির্বাচনে অংশ নেবে। দায়িত্ব পালনে তাদের উপর কোনো রাজনৈতিক দলের চাপ নেই বলেও জানান সিইসি।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার শহীদদের স্মরণে একমিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন অপর ৪ নির্বাচন কমিশনার- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭ ফেব্রুয়ারি শপথ নেন তারা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ