নির্বাচন

জাতীয় নির্বাচন ধাপে ধাপে চান সাংবাদিকরা

ইসির সাথে সংলাপ
ইসির সাথে সংলাপ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একদিনে না করার পরামর্শ দিয়েছেন সাংবাদিকরা। ৩০০ আসনের ভোটগ্রহণ ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে সাংবাদিকরা এ সুপারিশ তুলে ধরেন।

সংলাপে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেন, বিভাগভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন করা যেতে পারে। তাহলেই দেখা যাবে আওয়ামী লীগ কয়টি সিট পায়, আর বিএনপি কয়টি পায়।

ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শতভাগ ন্যায্য ভোট করবেন বলে আশা করছি না। তবে ৫০ শতাংশ সাফল্য পেলে স্যালুট জানাব। আগামী নির্বাচন ভালোভাবে না হলে খুনোখুনি হবে। মেশিনগান নিয়ে নামবে।

তাসমিমা হোসেন বলেন, ডিসি-এসপিকে বললে এখন আর কোনো কাজ হয় না। আমরা যাচ্ছি কোথায়? লিডারশিপের অভাব প্রতিটি বেলায়। আমরা এখন ওপরের দিকে তাকিয়ে থাকি। প্রথমে গণভবন, তারপর আল্লাহর দিকে।

এ সময় তাসমিমা হোসেনের বক্তব্য সমর্থন করে প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন ইসিকে উদ্দেশ্য করে বলেন, সারাদেশে এক দিনে নির্বাচন না করে ভাগ ভাগ করে নির্বাচন করতে পারেন।

এদিকে ইসির তৃতীয় দফা সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ১১ জন ইসির এই আমন্ত্রণে সাড়া দেননি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ