নির্বাচন

আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক চায় যুক্তরাষ্ট্র: ফারুক খান

ফারুক খান। ফাইল ছবি
ফারুক খান। ফাইল ছবি

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক চায় মার্কিন যুক্তরাষ্ট্র-এমন কথা জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান। সম্প্রতি ওয়াশিংটন সফর শেষে দেশে ফিরে দেশটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান।

যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন ফারুক খান। তিনি জানান, বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে সব দল অংশ নেক যুক্তরাষ্ট্র তা চায়। বিশেষ করে দেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হোক ওয়াশিংটন তা-ই চায়।

তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরকালে উভয় দেশের সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন বৈঠক হয়েছে। সেখানে সংসদ নির্বাচন ছাড়াও নানা বিষয় স্থান পেয়েছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

গেল ডিসেম্বর বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা তুলে নিতে এবং দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়ণের জন্য গেল ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেনের নেতৃত্বে একটি টিম।

ঐ সফরের পর গেল সপ্তাহে সংসদীয় কমিটির সভাপতি ফারুক খানের নেতৃত্বে চার সদস্যের দল যুক্তরাষ্ট্রে সফর করেন। সেখানকার কংগ্রেস, সিনেটর এবং দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্টান্ট সেক্রেটারির সাথে সাক্ষাৎ করেন তারা।

পররাষ্ট্রমন্ত্রীর সফরের ধারাবাহিকতায় আবারও র‌্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহবান জানানো হয়েছে বলে উল্লেখ করে ফারুক খান। বিষয়টি নিয়ে আন্তরিক ও ইতিবাচক হলেও কবে নিষেধাজ্ঞা তুলে নেবে সে ব্যাপারে দিন-তারিখ দেয়নি যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের আইটি খাত, সিলিকন ভ্যালি ও বাংলা হাইটেক পার্কের সম্প্রসারণ নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয় বলে দেশ টিভিকে জানায় ফারুক খান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ