নির্বাচন

সিইসির সামনে ‘রাতের ভোট’ বলায় হট্টগোল

কুমিল্লায় মতবিনিময় করেন সিইসি। ছবি: সংগৃহীত
কুমিল্লায় মতবিনিময় করেন সিইসি। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল রোববার মতবিনিয়ম করেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে। এ সময় হট্টগোলের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঘটনাটি ঘটে।

মতবিনিয় সভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নাজিম উদ্দিন কায়সারের বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল বাধে। বক্তব্যে তিনি গেল সংসদ নির্বাচনে ‘রাতের ভোটের’ বিষয়টি সিইসিকে স্মরণ করিয়ে দেন। এ সময় উপস্থিত আওয়ামী সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি। এ নিয়ে আওয়ামী সমর্থকদের সাথে নিজাম সমর্থক নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এতে অনুষ্ঠান স্থলে হট্টগোল দেখা দেওয়ায় ১০ মিনিট সভা বন্ধ থাকে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন বক্তব্য দেওয়ায় তাকে বাধা দেন আওয়ামী লীগ দলীয় কয়েকজন কাউন্সিলর প্রার্থী। পরে জেলা প্রশাসক কামরুল হাসান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, সিইসি কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে সভা শুরু হয়। সভায় মেয়র প্রার্থীরা একে একে বক্তব্য দিচ্ছিলেন। কাউন্সিলরদের বক্তব্যের পর স্বতন্ত্র মেয়র প্রার্থী নাজিম উদ্দিন কায়সার বক্তব্য দেন।

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘দল ত্যাগ করে প্রার্থী হয়েছি। ভোটাররা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত। ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা আছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের মতো রাতের বেলায় ভোট চাই না।’

স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিনের এ বক্তব্য দেওয়ার পরপরই ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সরকার মাহমুদ জাভেদ, মুরাদসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী চেঁচামেচি শুরু করেন। তারা নিজামের বক্তব্যে বাধা দেন।

পরে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন সবাইকে শান্ত হতে বলেন। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মাইক হাতে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, আগের নির্বাচনে কী হয়েছিল, সেটি নিয়ে বলবেন না। এই নির্বাচন নিয়ে কথা বলেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল তখন মঞ্চে বসে ছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ