নির্বাচন

সুষ্ঠু ভোটের দাবিতে কফিন পরে, বিষ হাতে ইসি ভবনে প্রার্থীরা

সুষ্ঠু ভোটের দাবিতে নির্বাচন ভবনের সামনে প্রার্থীদের অবস্থান । ছবি: সংগৃহীত
সুষ্ঠু ভোটের দাবিতে নির্বাচন ভবনের সামনে প্রার্থীদের অবস্থান । ছবি: সংগৃহীত

নির্বাচনে সুষ্ঠু ভোটের দাবিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিষ হাতে ও গায়ে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান নিয়েছেন কয়েকজন প্রার্থী। জানা গেছে তারা নোয়াখালীর হাতিয়া উপজেলার কয়েকটি ইউনিয়ন থেকে এসেছেন।

মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার সময় নির্বাচন ভবনের সামনে বিভিন্ন দাবি নিয়ে অবস্থান করতে দেখা যায়।

তারা জানান, এই ব্যতিক্রমী প্রতিবাদ জানাতে নোয়াখালির হাতিয়া উপজেলার হরিণী ও চানন্দী ইউনিয়ন পরিষদ থেকে এসেছেন তারা। এদের মধ্যে দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও ২৫ জন মেম্বার পদপ্রার্থী।

পদপ্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর অত্যাচারে তাঁরা ভোটের প্রচার চালাতে পারছেন না। প্রশাসনের কাছে অভিযোগ করেও তাঁরা কোনো প্রতিকার পাননি। তাই প্রতিবাদ জানাতে নির্বাচন ভবনে চলে এসেছেন তাঁরা ।

উপজেলার হরিণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুসফিকুর রহমান বলেন, ‘হাতিয়া উপজেলার সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর নেতৃত্বে আমাদের বিভিন্ন প্রার্থীদের ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। তারা নির্বাচনের প্রচারে বাধা দিচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলছে। ওই দুই ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছি। আমাদের দাবি না মেনে নিলে বিষ খেয়ে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না।’

চানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীম বলেন, ‘দাবি আদায়ে আমরা নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছি। দাবি পূরণে কোনো আশ্বাস না পেলে, নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি দেব।’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হরিণী ও চানন্দী নামে দুটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে আবার জেগে ওঠে। ২০০৩ সালে দুটি ইউনিয়ন আবার ঘোষণা দিলে ২০০৫ সালে তা গেজেট আকারে প্রকাশ হয়। সেই থেকে এই ইউনিয়ন দুটি প্রশাসক নিয়োগ করে পরিচালনা করা হচ্ছে। আগামী ১৫ জুন হরণী ও চানন্দী ইউনিয়নে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ