নির্বাচন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ইভিএম নিয়ে সিদ্ধান্ত আজ

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে।

বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বিষয়গুলো নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

সভার এজেন্ডায় ইভিএম, গাইবান্ধা-৫ শূন্য আসনে উপনির্বাচন, স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।

সম্প্রতি ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে ভোট করতে চাইলে কমিশনকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোট হবে কি না সে বিষয়ে আজকেই সিদ্ধান্ত হতে পারে বলে জানান।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ