এ মাসে সারাদেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে ৬৬ ভাগ কম বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগে মার্চ মাসে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় ১৯ মিলিমিটার (মি.মি)। বৃষ্টি হয়েছে মাত্র ৩ মি.মি.। কম হয়েছে ৮৪ দশমিক ৬ ভাগ।
এরপরেই রয়েছে বরিশাল বিভাগ। এপ্রিল মাসে বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় ৫৩ মি.মি. কিন্তু বৃষ্টি হয়েছে ৮ দশমিক ৮ মি.মি। কম হয়েছে ৮৩ দশমিক ৫ ভাগ।
কম বৃষ্টি হওয়ার তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। মার্চ মাসে এ বিভাগে স্বাভাবিক গড় বৃষ্টিপাত ৬১ মি.মি। বৃষ্টি হয়েছে ১৯ মি.মি.। কম হয়েছে ৬৯ ভাগ।
ঢাকা বিভাগে এপ্রিল মাসে স্বাভাবিক গড় বৃষ্টিপাত ৪৯ মি.মি। বৃষ্টি হয়েছে ১৬ দশমিক ৪ মি.মি। কম হয়েছে ৬৬ দশমিক ৭ ভাগ।
রাজশাহী বিভাগে মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় ২৫ মি.মি.। বৃষ্টি হয়েছে ১১ দশমিক ৭ ভাগ । কম হয়েছে ৫৩ দশমিক ৮ ভাগ ।
মার্চ মাসে সাধারণত সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হয়ে থাকে। এপ্রিল মাসে এ বিভাগে স্বাভাবিক বৃষ্টির গড় ১২০ মি.মি। কিন্তু বৃষ্টি হয়েছে ৫৮ ভাগ । কম হয়েছে ৫১ দশমিক ৬ ভাগ।
খুলনা বিভাগে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ৪৯ দশমিক ৭ ভাগ বৃষ্টি কম হয়েছে। মার্চ মাসে এ বিভাগে স্বাভাবিক বৃষ্টির গড় ৪৩ মি.মি। কিন্তু বৃষ্টি হয়েছে ২১ দশমিক ৪ ভাগ।