পরিবেশ

যানজট নিরসনে টাস্কফোর্স গঠন করা হয়েছে: ওবায়দুল

ওবায়দুল
ওবায়দুল

রাজধানীর যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে—আগামী মাস থেকে এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, টাস্কফোর্সের কাজগুলো হলো সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনা, মেয়াদোত্তীর্ণ গাড়ি ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ আদালত কার্যকর ও সিগন্যাল শক্তিশালী করা। এর মধ্যে সিগন্যাল ব্যবস্থা শক্তিশালীকরণের দায়িত্ব ঢাকা মহানগর পুলিশ হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের জন্য সচেতনমূলক ক্যাম্পিং ও কাউন্সিলের ব্যবস্থা করা হবে।

এছাড়া, বিকল্প ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ব্যাটারিচালিত রিক্সা পুরোপুরিভাবে তুলে ফেলা হবে না বলেও জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ