পরিবেশ

উন্নত দেশগুলোকে জলবায়ূ পরিবর্তন মোকাবেলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

জলবায়ূ পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পূরণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান শীর্ষক অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রেখেছেন এমন নির্বাচিত ব্যক্তিদের পরিবেশ পদক-২০১৪ প্রদান করা শেষে তিনি এ কথা বলেন।

এ সময় পরিবেশ রক্ষায় বিশ্ববাসীকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, গত ৫ বছর পরিবেশ রক্ষায় ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার। পরিবেশ আদালত আইনসহ নতুন আইন করার পাশাপাশি পুরানো আইন সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে বলে এ সময় জানান তিনি।

তিনি বলেন, ‘ঢাকার আশেপাশে এখানে যেমন বালু নদী আছে, তুরাগ নদী, বুড়িগঙ্গা সেই সঙ্গে পলি নদী শীতলক্ষা এ ৫টি নদী আমাদের ড্রেসিং করতে হবে এবং এর জলধারা যেন বৃদ্ধি পায় এবং নদীর গভীরতা বাড়ে যাতে নদীর স্রোতটা যেন ঠিক থাকে সে ব্যবস্থা যদি নিতে পারি তবে নদীগুলো বেঁচে যাবে। আমরা সে লক্ষ্য সামনে নিয়ে পদক্ষেপ নিয়েছে আর একটি বিষয় প্রত্যেক জায়গায় একটা জলাধার থাকতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, জলাধারা নষ্ট করে যেন কেউ স্থাপনা নির্মাণ করতে না পারে তারও ব্যবস্থা নেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ