পরিবেশ

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে, 'ব-দ্বীপ পরিকল্পনা -২১০০' সম্মত বাংলাদেশ

 সুন্দরবন
সুন্দরবন

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনার লক্ষে 'ব-দ্বীপ পরিকল্পনা -২১০০' করতে যাচ্ছে বাংলাদেশ।

বিষদ গবেষণা ও সমীক্ষার মাধ্যমে ২০১৬ সালের মধ্যে এ পরিকল্পনা চুড়ান্ত করা হবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। আর এসব গবেষণা ও সমীক্ষা কাজে কারিগরি এবং আর্থিক সহায়তা দেবে নেদারল্যান্ডস।

বাড়ছে জনসংখ্যা, কমছে কৃষি জমির পরিমাণ। নাব্যতা হারাচ্ছে নদী-নালা। নদী তীরে শিল্পাঞ্চল গড়ে উঠায় নদীর পানিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও। হুমকির মুখে খাদ্য-পানির নিরাপত্তা আর জনস্বাস্থ্য।

এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের লক্ষে বুধবার ব-দ্বীপ পরিকল্পনা-২১০০' এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উঠে আসে গুরত্বপূর্ণ বেশ কিছু পরামর্শ।

নদী ব্যবস্থাপনা, কৃষি, মৎস, পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনাসহ ১৯টি বিষয়ে বিষদ গবেষণা ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণের মাধ্যমে ২০২৫, ২০৫০ ও ২১০০ সালের দৃশ্যকল্প তুলে ধরা হয়। এসব ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশগুলোকে সম্পৃক্ত করার কথা বলেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল হক।

পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, পরিকল্পনাটি সঠিকভাবে প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারলে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি মোকাবেলা করে খাদ্য পানি ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ