পরিবেশ

সমন্বিত কর্মপরিকল্পনাই রাজধানীকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলা সম্ভব

ডেইলি স্টার ভবনে আয়োজিত সেমিনার
ডেইলি স্টার ভবনে আয়োজিত সেমিনার

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কর্মপরিকল্পনা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকাকে বাসযোগ্য করে তোলার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়াসে ও করণীয় নির্ধারণে গবেষণাভিত্তিক প্রবন্ধ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে এই গবেষণার প্রথম পর্ব সমাপ্ত হবে আগামী ছয় মাসে।

বিআইপি সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগরবিদ ড. মনসুর ইসলাম, স্থপতি মোবাশ্বের হোসেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।

কতৃর্পক্ষের জবাবদিহিতা এবং নীতিনির্ধারকদের সদিচ্ছা প্রয়োজন বলেও এ সময় মন্তব্য করেন বক্তরা।

দিনদিন বেড়ে চলা রাজধানীর সমস্যা ও এর সমাধান নিয়ে একটি গবেষণা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিদ হয়। বসবাসের অযোগ্যর নগরীর তালিকায় ওঠা রাজধানীকে আগামী প্রজন্মের কাছে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বিশেষজ্ঞরা।

নগরীর উন্নয়নের ক্ষেত্রে নীতিনির্ধারকদের উদাসীনতাকেই দায়ী করেন নগর পরিকল্পনাবিদরা।

বক্তারা বলেন, সিটি করপোরেশন, রাজউকসহ সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের সমন্বয়ের অভাব এবং জবাবদিহিতা নেই বলেই নগরীর অবস্থা দিন দিন বেহাল হচ্ছে।

এ সময় গণমাধ্যমে প্রচারণা চালানোর মাধ্যমে জনগণকে সম্পৃক্ত এবং সচেতন করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।

এ অবস্থা নিরসনে সর্বদলীয় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে সম্মেলনে মত দেন বিশেষজ্ঞরা।

ঢাকার অবস্থান ছিল দ্বাদশ। আধুনিকতার উন্নয়নে ইতিহাস ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেলেও উন্নয়নের ক্ষেত্রে সংযমি না হওয়ায় অপরিকল্পিত নগরায়নের বলি হয়ে তিলোত্তমা সেই নগরী আজ মৃত্যুর দ্বারপ্রান্তে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ