পরিবেশ

পশুর বর্জ্যের দুর্গন্ধ বন্ধে ব্যবহৃত ব্লিচিং জনস্বাস্হ্যের জন্য হুমকি

পশুর বর্জ্য
পশুর বর্জ্য

কোরবানির পশুর বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানো বন্ধ করতে ব্যবহৃত ব্লিচিং পাউডার পরিবেশ দূষণসহ জনস্বাস্হ্যের জন্য মারাত্নক হুমকি বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। শনিবার পরিবেশ বাচাঁও আন্দোলন (পবা) আয়োজিত কোরবানীর বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় তারা এ কথা বলেন।

সভায় বক্তারা বলেন, প্রতিবছর কোরবানীর ঈদে দেশের সর্বত্র যেখানে সেখানে জবাই করা পশুর বর্জ্য পড়ে থাকায় তা জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।

তারা আরো বলেন, পশু জবাইয়ের আগে ও জবাইয়ের সময় পরিচ্ছন্নতাসহ পরবর্তি পরিচ্ছন্নতা সম্পর্কে অধিকাংশ মানুষ সচেতন নয়। কোরবানির বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানো বন্ধে যে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় তা পরিবেশ দূষণসহ জনস্বাস্হ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

বর্জ্য ব্যবস্হাপনায় নাগরিক সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনেরও পরামর্শ দিয়েছেন পরিবেশবাদীরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুগ্মসচিব মো. আনছার আলী খান বলেন, আসন্ন ঈদে মহানগরীতে কোরবানীর পশুর বর্জ্য অপসারণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানো বন্ধে ব্লিচিং পাউডারের কোনো বিকল্প নেই।

এদিকে, প্রতিবছরই ঈদুল আযহা উপলক্ষে ঢাকা মহানগরীসহ দেশের সর্বত্র লাখ লাখ পশু কোরবানি দেয়া হয়। নির্দিষ্ট স্থানসহ পশুটি পরিচ্ছন্ন হতে হবে, দ্রুত পশুর রক্ত মাটি দিয়ে ঢেকে ফেলতে হবে-এমন নানা সচেতনতার কথা বলা হলেও যত্রতত্র পশু কোরবানি করা হয় এবং খোলাস্হানে ফেলা কোরবানির বর্জ্য পচে দুর্গন্ধ ছড়ায়।

ফলে পরবর্তি সময়ে ডায়রিয়া,টাইফয়েড,ম্যালেরিয়াসহ নানা রোগের বিস্তার ঘটে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ