ঈদুল উল আযহার পর তিন দিন পার হলেও রাজধানীর সড়কগুলোতে এখনো অনেক জায়গায় রয়েছে কোরবানির বর্জ্যের স্তূপ। বেশির ভাগ জায়গায় রাস্তার পাশে পশুর বর্জ্যের দুর্গন্ধে নাকাল এলাকাবাসী।
বৃহস্পতিবারের মধ্যে যেসব স্থান পরিষ্কার করা হয়নি তা পরিষ্কার করা হবে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন। আর রাজধানীর বেশির ভাগ জায়গার বর্জ্য সরাতে সক্ষম হয়েছেন বলেও দাবি করেন তারা।
কোরবানির পশুর বর্জ্য এভাবেই পড়ে থাকতে দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলোতে। রাস্তার পাশের ড্রেনগুলো ভরে গেছে পশুর বর্জ্যে। আর এতে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশের তেমন সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীর।
সিটি করপোরেশনের কর্মীরা যদি ঠিক ভাবে কাজ করতো তাহলে এই সমস্যা হতো না বলে জানিয়েছে এলাকবাসী।
এদিকে, দুই সিটি করপোরেশন এসব অভিযোগ মেনে নিয়ে বলছেন, কিছু জায়গায় হয়তো পরিষ্কার করা সম্ভব হয়নি। যেসব জায়গায় বা স্থানে পরিষ্কার করা হয়নি তা খুব দ্রুত পরিষ্কার করা হবে বলেও জানায় তারা।