পরিবেশ

ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে ‘হুদহুদ’ নিহত ২

আঘাত হেনেছে ‘হুদহুদ’
আঘাত হেনেছে ‘হুদহুদ’

ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমের কৈলাশগিরিতে আঘাত হেনেছে। এ পর্যন্ত দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টি এখন ঘণ্টায় ১৯০ কিলোমিটির বেগে বিশাখাপত্তম উপকূল অতিক্রম করছে। আঘাত হানার পর থেকে ছয় ঘন্টা এ অঞ্চলে অবস্থান করার কথা রয়েছে এটির। এরপর সরে যাবে উড়িষ্যা ও চত্তিশগড়ের দিকে।

বঙ্গপসাগরের আন্দামান ও নিকোবরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় হুদহুদ ঘন্টায় প্রায় দুইশো কিলোমিটার বেগে স্থানীয় সময় বেলা ১১টার কিছুক্ষণ আগে অন্ধ্র উপকূলে বিশাখাপত্তমের কৈলাশগিড়িতে আছড়ে পড়ে। সেইসঙ্গে শুরু হয় ব্যাপক জলোচ্ছাস, বৃষ্টি আর ঝড়ো বাতাস।

১৯০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ো বাতাসে এরইমধ্যে বিশাখাপত্তম ছাড়াও উপকূলীয় এলাকা ভিজিয়ানাগারাম, শ্রীকাকুলামে গাছপালা উপড়ে গেছে, দুর্বল অনেক স্থাপনা ভেঙ্গে পড়েছে । বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। আঘাত হানার পর থেকে প্রায় ছয় ঘন্টা এ অঞ্চলে অবস্থান করার কথা রয়েছে এটির, যে কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিকালনাগাদ ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে উড়িষ্যা ও ছত্তিশগড়ের দিকে চলে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, ঘূর্ণিঝড়টির কারণে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেয়া হয়েছে। এর প্রভাবে বরগুনা,পটুয়াখালী ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকে দমকা হওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

দেশের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে এক থেকে তিন ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভারী বর্ষণ কিংবা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ