পরিবেশ

ঘূর্ণিঝড় হুদহুদ দূর্বল হলেও সতর্ক অবস্থানে উপকূল

উপকূল
উপকূল

ঘূর্ণিঝড় হুদহুদ ভারতে আঘাত হেনে দূর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও বঙ্গোপসাগরে এখনো সতর্ক অবস্থানে রয়েছে দেশি-বিদেশি জাহাজ ও মাছ ধরা ট্রলার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ না দেয়া পর্যন্ত এসব জাহাজ ও ট্রলার নিরাপদ অবস্থান ছেড়ে যাবে না।

হুদহুদের সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচতে রোববারের আগেই বঙ্গোপসাগরের সব ধরনের জাহাজ ও মাছ ধরার ট্রলার নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়। এছাড়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেশী-বিদেশী সব জাহাজকেই বর্হিনোঙর থেকে বন্দর চ্যানেলের নিরাপদ জায়গায় নিয়ে এসেছে। বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন জাহাজ, কার্গো ও যাত্রীবাহী জাহাজ এবং মাছ ধরার সব ধরনের যানও বর্হিনোঙর থেকে নিরাপদ অবস্থানে চলে এসেছে।

রোববার দুপুরের পর ভারতের অন্ধ্রপ্রদেশ ও ঊড়িষ্যায় আঘাত হানে ঘূর্ণিঝড় হুদ হুদ। তবে সোমবার দুপুর পর্যন্ত নিরাপদে নোঙর করা জাহাজগুলো নিরাপদ অবস্থানেই রয়েছে। নির্দেশ পাওয়ার পর নোঙর তুলবেন বলে জানিয়েছেন জাহাজ ও ট্রলারের নাবিকরা।

এদিকে, বঙ্গোপসাগরে চলছে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞার কারণে সাগরে যাওয়ার সুযোগ না থাকায় এমনিতেই অধিকাংশ মাছ ধরার ট্রলার ও নৌকা নিরাপদ অবস্থানেই রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, হুদ হুদের প্রভাবে বৃষ্টি ও ঝড় হাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আরো কয়েকদিনের মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাবে বলেও জানান তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ