রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিলো ৫.৬ রিক্টারস্কেল।
বৃহস্পতিবার মধ্যরাতে ভারতের মিজোরাম-মিয়ানমার সীমান্তে সৃষ্ট একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকা। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রের সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ি, মিকম্পের উৎস ছিল ঢাকা থেকে ৩১৭ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৪১ কিলোমিটার গভীরে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: