প্রকৃতি এখন বিরূপ আচরণ করছে। আর তাই আগের চেয়ে তুলনামূলকভাবে প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধি পাচ্ছে। তেমনি প্রকৃতির এ আচরণের কবলে খুলনার উপকূল এলাকাগুলো।
ভৌগলিক অবস্থা, বর্ধিত জনসংখ্যা ও মানবসৃষ্ট দূর্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, নদী-ভাঙ্গন, লবনাক্ততা বৃদ্ধির ফলে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে উপকূলবাসী। দূর্যোগের ফলে এসব অঞ্চলে বিনষ্ট হচ্ছে কর্মসংস্থান, কমছে খাদ্য উৎপাদন, বাড়ছে পানীয় জলের সঙ্কট। সৃষ্টি হচ্ছে খাদ্য ও পুষ্টির অভাব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বিপদাপন্ন।
প্রতিবছরই জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবে সৃষ্ট দূর্যোগে জীবন-জীবিকা, অবকাঠামো ও সম্পদ হানির সম্মুখীন হচ্ছেন উপকূলবাসী। ফলে, উপকূল এলাকায় বাড়ছে দারিদ্র্য। অনেকে আবার এলাকা ছেড়ে চলে যাচ্ছেন অন্য কোথাও।
পরিবেশবীদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতির এই ধরনের আচরণ করছে। প্রকৃতির এ বিরুপ আচরণের কারণে তৈরি সমস্যার জন্য অনেকেই জীবন-জীবিকার সন্ধানে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছেন।
এ অঞ্চলের জনগোষ্ঠির কথা বিবেচনায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলছেন পরিবেশ বিষেজ্ঞরা।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে উপকূলের জনগোষ্ঠী। তাদের জীবন জীবিকার কথা বিবেচনায় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী ক্ষতিগ্রস্থ উপকূলবাসীর।