পরিবেশ

জলবায়ু পরিবর্তনে ক্ষতির সম্মুখীন দরিদ্র ১০টি দেশ

ওডিআই
ওডিআই

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন ১০টি দেশ, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন তহবিলের সুফল পাচ্ছে না। এ তহবিলের আওতায় ২০০৩ সালের পর থেকে এ পর্যন্ত ৮০০ কোটি ডলার বণ্টন করা হলেও এর বেশিরভাগ যাচ্ছে তুলনামূলক ধনী ১০টি দেশে।

ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওডিআই) নামে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত রোববার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, নাইজার ও নেপালের মতো গরীব দেশ গত এক দশকে সম্মিলিতভাবে জাতিসংঘের জলবায়ু তহবিল থেকে মাত্র ৪০ কোটি ডলার সহায়তা পেয়েছে। নামিবিয়া ও এল সালভাদরের মতো মধ্যআয়ের দেশ প্রত্যেকে পেয়েছে ৫০ লাখ ডলারের কিছু কম।

গত এক দশকে ১৩৫টি দেশে বণ্টিত এ তহবিলের অর্ধেক পেয়েছে ওই ১০টি দেশ। এরমধ্যে ব্রাজিল, মেক্সিকো ও মরক্কো প্রত্যেকে ৫০ কোটি ডলারের বেশি সহায়তা পেয়েছে। অথচ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতির সম্মুখীন ১০টি দেশ পেয়েছে তহবিলের মাত্র ৭%।

আফ্রিকার সহিংসতা কবলিত দেশ আইভরি কোস্ট সাড়ে ৩ লাখ ও দক্ষিণ সুদান পেয়েছে ৭ লাখ মার্কিন ডলার। সোমালিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি ও ইরিত্রিয়ার মতো গরিব দেশ সম্মিলিতভাবে পেয়েছে মোট বরাদ্দের মাত্র ৭%। অথচ তহবিলটি করাই হয়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে ধনী দেশগুলোর পক্ষ থেকে কিছুটা ক্ষতিপূরণ দিতে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন রোধে এ তহবিল থেকে যে অর্থ ব্যয় করা হয়েছে তা যথেষ্ট নয়। তবে তহবিল বণ্টন শুরু হওয়ার বিষয়টি ইতিবাচক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ