পরিবেশ

গুটি গুটি পায়ে আসছে শীত

শীত
শীত

ঘনকুয়াশা আর হিমেল বাতাসে সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। গেল দু' তিন দিন কুয়াশার চাদরে মোড়া রাজধানী ঢাকা। তবে আগামী দু' তিনের মধ্যে এই কুয়াশা সরে সূর্যের দেখা পাওয়া যাবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ বজলুর রশিদ।

নতুন বছরের শুরুতে সারা দেশে আবারো শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জায়গায় অনেক আগেই প্রভাব দেখা দিলেও অগ্রহায়ণের শেষ সপ্তাহে রাজধানীতে শীত পড়তে শুরু করেছে।

একদিনের ব্যবধানে দেশের সব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত কয়েকদিন ধরে দেশের অনেক স্থানেই সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার আড়ালে চলছে সূর্যের লুকোচুরি খেলা। আর এই কুয়াশা আরও কয়েকদিন চলবে বলে জানান তিনি।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, এ বছরের শেষে আর জানুয়ারির শুরুতেই সারা দেশে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, সেই সঙ্গে বাড়বে শীতের তীব্রতা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ