পরিবেশ

উত্তরাঞ্চলে শীতে জনজীবন বিপন্ন

শীত
শীত

ঘনকুয়াশা আর হিমেল বাতাসে সারাদেশে জাঁকিয়ে বসছে শীত। দিনভর ভারি কুয়াশা বাড়িয়ে দিয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের তীব্রতা। আগামী তিন চার দিন চলবে এভাবেই। নতুন বছরের শুরুতে সারাদেশে আবারো শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ঠাণ্ডার কারণে দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু আর দরিদ্র মানুষজন। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রভাব। দেশের অন্যান্য জায়গায় অনেক আগে থেকে শীত শুরু হলেও অগ্রহায়ণের শেষে এসে রাজধানীতে পড়তে থাকে শীতের প্রভাব। এখন শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। কুয়াশা ভেঙে সূর্য্যের দেখা নেই। আর সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল হাওয়া। কুয়াশায় ভিজে যায় ধানের শীষ, গাছ পালা, ঘরের চালা।

শৈত প্রবাহ বয়ে যাওয়ার কারণে রাজশাহী, সৈয়দপুর ও দিনাজপুরসহ দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ একটু বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ শৈত প্রবাহ আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকবে।

এদিকে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতবস্ত্রের দামও। ফলে, দুর্ভোগে পড়েছে ছিন্নমুল, অসহায়, দুঃস্থ শীর্তাত মানুষ। তীব্র শীতে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতবাহিত নানা রোগে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ