পরিবেশ

বিশেষজ্ঞদের মতামত

পরিবেশ স্বাভাবিক হলে আবারও দেখা মিলবে ডলফিনের

সুন্দরবন
সুন্দরবন

তেলবাহী ট্যাংকারডুবিতে সুন্দরবনে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষণের হুমকির মুখে সেখানকার বৃক্ষ ও জলজ প্রাণী। জলজ প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বিপন্ন প্রজাতির ইরাবতী ডলফিন। বনের পানিতে ছড়িয়ে পড়া তেলের আস্তরণ পাতলা হয়ে আসলেও এ অঞ্চলে দেখা মিলছে না ইরাবতি ডলফিনের।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আবারও দেখা মিলবে এ ডলফিনের। এদিকে সুন্দরবনের জয়মনি এলাকা পরিদর্শন করে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দুর্ঘটনার পর যে পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হয়েছিল সুন্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ তার চেয়ে কম হয়েছে।

২০১১ সালে সরকারিভাবে ইরাবতী ডলফিনের অভয়শ্রাম ঘোষনা করা হয় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী, দুধমুখী ও ধান মারি এলাকা। ট্যাংকারডুবির ঘটনায় ৩ লাখ ৫৭ হাজার লিটার ফার্নেস অয়েল ছড়িয়ে পরে বন এলাকায়। ছড়িয়ে পড়া তেলের মাত্র ৬২ হাজার লিটার অপসারণ করা হয়েছে।

দুর্ঘটনার পর থেকে অভয়াশ্রম এলাকার কোথাও দেখা যাচ্ছেনা কোনো ডলফিন। স্থানীয়দের সঙ্গে একমত পোষণ করছেন বন বিভাগের কর্মকর্তাও।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ বলেন, বনের পানিতে তেল ছড়িয়ে পড়ায় জলজ প্রাণীদের মধ্যে ইরাবতী ডলফিনের অস্তিত্ব হুমকির মুখে। তবে দুর্ঘটনাকবলিত এলাকার পানি বর্তমানে ডলফিনসহ জলজ প্রাণীর বসবাসের উপযোগী রয়েছে।

খুলনা পরিচালক পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে ডলফিনও আবার ফিরে আসবে অভয়আশ্রমে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ