পরিবেশ

কালবৈশাখী ঝড়ে ২২ জনের প্রাণহানী, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝড়
ঝড়

রাজধানী ও উত্তরাঞ্চলসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ে এ পর্যন্ত ২২ জনের প্রাণহানির ঘটেছে। আহত হয়েছে প্রায় দেড়শত মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৫ জন।

ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বগুড়া জেলায়ই ১৪ জন মারা গেছেন। ঝড়ের কবলে পড়ে রাতেই মারা যান ৫ জন। এছাড়া, রাজবাড়ি, জামালপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রামসহ কমপক্ষে ৮ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে এ ঝড় বয়ে যায়। এতে, গাছপালা, ঘরবাড়িসহ উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ঝড় কবলিত অনেক এলাকা।

প্রচণ্ড ঝড়ে সিরাজগঞ্জের কাজীপুরে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, রাজশাহীতে ৩ জন, নাটোর, পাবনা, নওগাঁ ও জামালপুরে ঝড় ও বজ্রপাতে আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, ঝড়ে কমপক্ষে দেড়শ জন আহত হয়েছেন।

কালবৈশাখী ঝড়ে জামালপুর, রাজবাড়ি, কুড়িগ্রাম, নওগাঁসহ কমপক্ষে ৮ জেলায় হাজার হাজার বাড়িঘর বিদ্ধস্ত হয়েছে। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে বন্ধ রয়েছে অনেক রাস্থা-ঘাট। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অসংখ্য ফসলি জমি।

প্রচণ্ড ঝড়ে এসব এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বৈদ্যুতিক সংযোগ। দীর্ঘ সময় বিদ্যুত বিচ্ছিন্ন থাকে ঝড় কবলিত এলাকাগুলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ