পরিবেশ

আবারো ভূমিকম্পন অনুভূত

 ভূমিকম্পন
ভূমিকম্পন

রাজধানীসহ রোববার সারাদেশে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এর উৎপত্তিস্থল ভারতের দার্জিলিংয়ের মিরিক। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে বাংলাদেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নেপালে বড় ধরনের ভূমিকম্পে বহু লোক হতাহতের পর আবারো তৃতীয়বাবের মতো ফের কেঁপে উঠল বাংলাদেশ ও ভারত।

এর আগে শনিবার নেপালে ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সেখানে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় ১১টা ৪১ মিনিটে নেপালে ৭.৯ মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। শক্তিশালী ওই ভূমিকম্পের প্রভাবে নেপালের পাশের দেশ ভারত ও বাংলাদেশেও ভূকম্পন অনুভূত হয়।

নেপালে ভূমিকম্পে রাজধানীর কাঠমান্ডুর কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক দারাহারা টাওয়ার ধসে পড়ে। এছাড়াও কাঠমান্ডু ও এর আশপাশের জেলায় আরও বেশ কিছু ভবন ধসে পড়ে এবং বেশ কয়েকটি স্থানে রাস্তায় বড় আকারের ফাটল দেখা দেয়।

এখনো ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছে অনেকে। হতাহতের সংখ্যা বাড়ছে ক্রমেই। উদ্ভূত পরিস্থিতিতে সরকার জরুরি অবস্থা জারি করেছে দেশটিতে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ