পরিবেশ

নেপাল-ভারতে ভূমিকম্পে ৬০ জনের মৃত্যু, আহত শতাধিক

ভূমিকম্প
ভূমিকম্প

আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো হিমালয় কন্যা নেপাল। ভূমিকম্পে নেপাল ও ভারতে ৬০ জন মারা গেছে। স্থানীয় সময় দুপুর একটার দিকে এ ৭.৩ মাত্রার এ ভূমিকম্পে নেপালে এ পর্যন্ত ৪২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ।

৩০ মিনিটের মধ্যেই ৬.৩ মাত্রার আরেকটি পরাঘাতে কেঁপে ওঠে নেপালসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা। ভূমিকম্পে ভারতের বিহারে ১৭ জন ও উত্তর প্রদেশে মারা গেছে একজন।

আট দশকের মধ্য সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারো ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী কাঠমান্ডু থেকে ৭৬ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে এবং কোদারি থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে চীন সীমান্তের কাছে। এরপর বেশ কয়েকটি পরাঘাত হয়।

ভূমিকম্পে আগেই ক্ষতিগ্রস্ত রাজধানী কাঠমান্ডুর বাসিন্দারা আতঙ্কে রাস্তায় নেমে আসে। খোলা জায়গার খোঁজে লোকজন বিক্ষিপ্তভাবে এদিকে সেদিক ছোটাছুটি করতে থাকে। বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়েছে। কোন কোন জায়গায় ভূমিধসেরও খবর পাওয়া গেছে।

এদিকে, প্রতিবেশি দেশ ভারতেও ভূমিকম্প হয়েছে। ভারতের বিহার, উত্তর প্রদেশে ভূমিকম্পে অনেকেই হতাহত হয়েছে।

গত ২৫ এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ হাজার মানুষ। নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক জনপদ, গুঁড়িয়ে গেছে বেশ কিছু প্রাচীন সভ্যতা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ