ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যাপক ড. মেহেদী আহম্মদ আনসারী। বুধবার দেশ টিভিকে দেয়া এক স্বাক্ষ্যাতকারে তিনি এ কথা বলেন।
সম্প্রতি নেপাল ও ভারতে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনার পর নানা গবেষণা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন আশংকা করছেন তিনি।
মেহেদী আহম্মদ আনসারী বলেন, সম্ভাব্য ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের বাইরে থাকলেও সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বড় ধরনের ভূমিকম্প হলে এসব এলাকাসহ রাজধানীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পরে।
এদিকে, সম্প্রতি নেপাল ও ভারতে কয়েক দফা ভূমি কম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। তেমন কোনো ক্ষয় ক্ষতি না হলেও ওই ভূমিকম্প বাংলাদেশকেও কাঁপিয়ে দিয়ে গেছে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
এ পরিস্থিতিতে ভূ-অবস্থানগত কারণে বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে পূর্ব ইতিহাস এবং ভূতাত্ত্বিক নানা গবেষণায় দেখা যায়, বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু অঞ্চল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ।
তবে ভূমিকম্পের উৎপত্তি স্থল নেপাল ও ভারতে হওয়ায় একটু সতর্কতা আর পূর্বপ্রস্তুতি নিলে বড়ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব বলে মনে করেন তারা।
বিশেষজ্ঞদের মতে, ভৌগলিক অবস্থআনের কারণে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাটি ও এবং অপরিকল্পিত নগরায়নের ফলে বড় ধরনের ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পরে। তাই ভীত না হয়ে আগে থেকেই প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।