পরিবেশ

কালবৈশাখীর কবলে রাজধানীসহ ৪ জেলা

কালবৈশাখী
কালবৈশাখী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে ৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

কালবৈশাখী শুধু ঢাকাতে নয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুরের ওপর দিয়ে বয়ে গেছে। বাতাসের বেগ ছিল ৩৭ কিলোমিটার বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

গতকাল সারা দেশ ছিল প্রায় বৃষ্টিশূন্য। সিলেটে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রংপুরে ৬ মিলিমিটার, দিনাজপুরে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে জানা গেছে, রাজশাহী, পাবনা, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চল দিয়ে আজ মৃদু তাপপ্রবাহ বইছে। এটি অব্যাহত থাকতে পারে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ