পরিবেশ

প্রবল বৃষ্টিতে রাজধানীসহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা

জলাবদ্ধতা
জলাবদ্ধতা

রাজধানীর বিভিন্ন স্থানে মুষলধারায় বৃষ্টি। সেই বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি নামে। সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় দুর্ভোগে পড়েন কর্মস্থলে যাওয়া লোকজনসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের বিভন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি হয়েছে।

এর আগে বুধবার বিকেলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকদফা বৃষ্টিপাত হয়। কয়েকদিনের একটানা তাপদাহের পর হওয়া বৃষ্টিতে স্বস্তি নেমে আসে রাজধানীবাসীর মধ্যে।

তবে সকাল থেকে হওয়া বৃষ্টিপাতে রাজধানীতে জরাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েন কর্মজীবী লোকজন। প্রবল বৃষ্টিতে রাজধানীর মালিবাগ, মৌচাক, তেজগাঁওয়ের বিভিন্ন রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে। এসব স্থানসহ রাজধানীর অন্যান্য রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ