পরিবেশ

অথৈ জলে সিলেট নগরী

সিলেট নগরী
সিলেট নগরী

পঞ্জিকার হিসেবে বর্ষা আসতে তিনদিন বাকি থাকলেও বুধবার থেকে টানা বৃষ্টিতে সিলেট মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের বেশির ভাগ এলাকায় পানি জমে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৭ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, একই অবস্থা চট্টগ্রাম, সুনামগঞ্জ ও গাজীপুরেও।

কোথাও হাটু পানি, কোথাও বা কোমর পানি। আবার কোন কোন এলাকায় বাড়ির একতলায় পানি জমে গেছে। বর্ষা শুরু আগেই মাত্র দু'দিনের টানা বর্ষণে সিলেট মহানগরীতে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা।

নগরীর উপশহর, সোনারডাড়া, মিয়াবাজার, যতরপুর, রায়নগর, ছড়ারপার, মাছিমপুর, তালতলাসহ কমপক্ষে ৫০টি এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে, চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানিয়েছে, সম্প্রতি উজানে পাহাড়ি ঢল বেড়ে যাওয়ায় সুরমা নদীর পানি বেড়ে চলেছে। এর ফলে শহরের ভেতরের খালগুলো থেকে পানি নিস্কাশন হচ্ছেনা। জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন।

জলাবদ্ধতায় তিন উপজেলার প্রায় ১০০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বেলা বারোটা পর্যন্ত সুরমার পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই চিত্র চট্টগ্রামেও। বৃহস্পতিবার ভারী বর্ষণ প্রচণ্ড গরমের পর স্বস্তি এনে দেয় নগরবাসীকে। তবে বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। বৃষ্টির কারণে সৃষ্ট তীব্র যানজটে বিপাকে পড়তে হয় স্কুল ও অফিসগামীদের। বৃষ্টি আরো হতে পারে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ