‘নারীশিশু সবার আগে, বিপদে দুর্যোগে প্রাধান্য পাবে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১১ জুলাই সারাদেশে বিশ্ব জনসংখ্য দিবস পালিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, যেকোনো মানবিক সাহায্যের সময় যেন নারী ও কন্যা শিশুদের অগ্রাধিকার দেয়া হয় এবং এর মাধ্যমে তাদের মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষিত হয় তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রাকৃতিক, পরিবেশগত ও মানবসৃষ্ট দুর্যোগে নারী শিশুদের সুরক্ষায় সার্বিক পরিকল্পনা ও কার্যক্রম উন্নত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে তিনি আরো বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সচেতনতা জরুরি।
আগামী ৩১ জুলাই ছিটমহল বিনিময় সম্পন্ন হলে ছিটমহলের বাসিন্দাদের স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে বলেও জানান জাহিদ মালেক।