ব্যবসায়ীদেরকে গ্যাস নির্ভর ফ্যাক্টরি না বানানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা তৌফিক ই ইলাহী। রোববার রাজধানীর একটি হোটেলে বোর্ড অব ইনভেস্টমেন্ট আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
তৌফিক ই ইলাহী বলেন ব্যবসায়ীদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতেই সরকার কাজ করে যাচ্ছে।
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারলে যেমন বিদেশি বিনিয়োগ বাড়বে— একইসঙ্গে বাংলাদেশি বিনিয়োগকারীরাও আরো বেশি বিনিয়োগে উৎসাহি হবে।
তিনি ব্যবসার প্রধান ৩ বাঁধা জমি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: