পরিবেশ

ঢাকায় রেকর্ড বৃষ্টি, আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস

চলছে বৃষ্টি! শুক্রবার থেকেই থেমে থেমে নামছে বৃষ্টি। সারাদিনই কখনও ভারি কখনও মাঝারি ধরনের বৃষ্টিপাত। বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী লঘুচাপের প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে, রোববার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঢাকায় প্রায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহআলম। আর মংলা সমুদ্রবন্দর এলাকায় ১০৬ মিলিমিটার। শিগগিরই বৃষ্টিপাত কমে আসবে বলেও জানান তিনি।

মো. শাহআলম আরো জানিয়েছেন, আগামী কাল থেকে গত কয়েকদিনের তুলনায় ঢাকা ও চট্টগ্রামে বৃষ্টিপাত কম হবে। তবে ২৪ জুলাইয়ের পর থেকে চট্টগ্রাম ও উপকূলীয় অঞ্চলে মাঝারী ও ভারি বর্ষণ শুরু হবে। বড় বড় নদীতে ছোট নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। সর্তকাবস্থা তুলে নেয়া হয়েছে পাহাড়ি অঞ্চলে।

টানা তিনদিনের বৃষ্টিতে ঈদের আনন্দ কিছুটা ফিঁকে হয়ে গেলেও, ক্রিকেটপ্রেমীরা মিস করতে চাচ্ছেননা বাংলাদেশ-সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ। টেস্টের প্রথম চারদিন আবহাওয়া অনুকুলে থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ