পরিবেশ

সুন্দরবনের খাল দখল করে মাছ চাষ নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

সুন্দরবনের খাল দখল করে কোনো প্রভাবশালী মহল যেন মাছ চাষ করতে না পারে সে জন্য কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

জাতীয় রপ্তানির ক্ষেত্রে মাছকে আরো বেশি প্রাধান্য দেয়ার কথা বলেন শেখ হাসিনা।

উদ্বোধনী ভাষণে মৎস্যজীবী, মৎস্যচাষীর কল্যাণে নেয়া তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত ৬ বছরে মৎস্যজীবী, মৎস্যচাষীদের আয় ৩০% বেড়েছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বিদেশে মাছ রপ্তানির বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুন্দরবনের খালগুলোর গুরুত্ব তুলে ধরে প্রভাবশালীরা যেন এসব খাল দখল করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে।

পরে দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৮ জুলাই থেকে ৩ আগস্ট মোট সাত দিন জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ