পরিবেশ

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ড. ড্যানিয়েল

 ড. ড্যানিয়েল
ড. ড্যানিয়েল

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে সমস্যায় পড়তে যাচ্ছে তার থেকে উত্তরণে বিশ্বের ধনী দেশগুলোকে আর্থিক ও সামাজিকভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন পোল টু প্যারিস কাম্পেইনের পরিচালক ড. ড্যানিয়েল প্রাইস।

তিনি আরো বলেন, নিচু দেশ হওয়ায় বাংলাদেশ রয়েছে সবচেয়ে ঝুঁকির মধ্যে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বহু-দেশিয় পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন পোল টু প্যারিসের বাংলাদেশ অংশের সমাপ্তি শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চলতি বছরের শেষে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন টুয়েন্টিফার্স্ট কংগ্রেস অব পার্টিস বা কপ-একুশ। এ সম্মেলনকে কেন্দ্র করে পোল টু প্যারিস নামক জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন করছেন দুই জলবায়ু বিজ্ঞানী। তারা নিউজিল্যান্ড ও নরওয়ে থেকে পায়ে হেটে ও বাইসাকেলে বিশ্ব ভ্রমন করে প্যারিস যাবেন।

এদের মধ্যে ড্যানিয়েল প্রাইস দক্ষিণ মেরুর অ্যানটারকটিকা থেকে ৬ দেশ ঘুরে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশের হাতিয়া, ভোলা ও সুন্দরবনে পরিদর্শন করেন।

আগামী কয়েকমাসে এ বিজ্ঞানী চীন, মঙ্গোলিয়া ও রাশিয়াতে পোল টু প্যারিস ক্যাম্পেইন নিয়ে যাত্রা করবেন। ড্যানিয়েল প্রাইসের এই যাত্রা প্যারিসে গিয়ে শেষ হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ