পরিবেশ

৩ নম্বর স্থানীয় সংকেত

দুর্বল ‘কোমেন’ এবার স্থল নিম্নচাপে পরিণত

নৌ চলাচল শুরু

ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় কোমেন শুক্রবার ভোরে সন্দ্বীপের কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এ নিম্নচাপের প্রভাবেই দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ঝরছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম।

তিনি বলেন, আজ সারাদিন বৃষ্টিপাত থাকলেও শনিবার নাগাদ তা কমে যাবে। গত ২ দিন ধরে চলা ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে সকল বন্দর এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আর কোনো ক্ষয়-ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন শাহ আলম।

এ;ইকে, ঘূর্ণিঝড় কোমেন দূর্বল হয়ে পড়ায় শুরু হয়েছে নৌ চলাচল। খুলে দেয়া হয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর। তবে এখন চট্রগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ ভারী ও হালকা বৃষ্টিপাত হচ্ছে।

দুই দিনের ঝড়ে উপকূলীয় অঞ্চলের প্রায় আড়াইশো কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি নষ্ট হয়েছে। জোয়ারে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। বিভিন্ন স্থানে মারা গেছে চারজন। ডেস্ক রিপোর্ট।

ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ভোলার চর কুকরিমুকরী ও ঢালচরে শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। কক্সবাজারেও শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । নোয়াখালীর হাতিয়ার নলছিড়ার বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

গত ২দিনে ঝড়ো হাওয়ায় গাছচাপা পড়ে ভোলা, পটুয়াখালী ও সেন্টমার্টিনে ৩ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ায় মারা গেছে এক শিশু।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ