রাজধানীর চারপাশের নদীগুলো রক্ষা করতে হলে নদীর তীরকে দখলমুক্ত করার তাগিদ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক।
শনিবার সকালে রাজধানীর বাদামতলী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিওটিসি) ঘাটে ঢাকা স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির উদ্যোগে ঢাকার চারপাশের প্রাচীন স্থাপত্য ও নদ-নদী পরিদর্শন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আরেফিন সিদ্দিক বলেন, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এর সংরক্ষন প্রয়োজন। এ জন্য বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরাগসহ রাজধানীর চারপাশের নদীগুলো পরিদর্শন করে এর সার্বিক চিত্র গণমাধ্যমকে তুলে ধরতে হবে।
এরপর বিআইডব্লিওটিসির ওয়াটার বাসে চড়ে নদী তীরবর্তী প্রাচীন নিদর্শন সরেজমিন পরিদর্শনে যান ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রনয়ন কমিটির সদস্যরা।