পরিবেশ

গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ঋণের পরিবর্তে অনুদান চাওয়া হবে

আনোয়ার হোসেন মঞ্জু
আনোয়ার হোসেন মঞ্জু

প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলন-কপ ২১-এ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি যেন লক্ষ্যমাত্রার মধ্যে রাখা যায় সে বিষয়ে আইনগত বাধ্যবাধকতা চুক্তির পক্ষে কথা বলবে বাংলাদেশ— জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বৃধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এছাড়া বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পক্ষেও মত দেয়া হবে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, একই সঙ্গে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ঋণের পরিবর্তে অনুদান চাওয়া হবে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি যেন লক্ষ্যমাত্রার মধ্যে রাখা যায় সেলক্ষ্যে একটি বৈশ্বিক আইনি চুক্তি করার মিশন নিয়ে আগামী ৩০ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে সমবেত হতে যাচ্ছেন বিশ্বের ১৯৫টি দেশের নীতিনির্ধারকরা। ১৩৫টি দেশের রাষ্ট্রপ্রধান ছাড়াও বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, রাষ্ট্রদূত, এনজিও সদস্যসহ প্রায় ৪০ হাজার প্রতিনিধির সম্মিলন হবে প্যারিসের জলবায়ু সম্মেলনে।

এ উপলক্ষে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশের সম্ভাব্য সুপারিশগুলোর বিষয়ে জানান।

এছাড়াও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অনুদান, ক্ষতিপূরণ, ক্ষতিকর কার্বণ নিঃসরণ কমিয়ে আনার বিষয়েও বাংলাদেশের অবস্থানের কথা জানান তিনি।

তবে অন্যান্য দেশের রাষ্ট্র প্রধানদের উপস্থিতি থাকলেও বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী ওই সম্মেলনে যোগ না দেয়ায় উদ্দেশ্যে কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কার কথা জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ