পরিবেশ

ভাঙনে ছোট হয়ে আসছে ভোলার আয়তন

ভাঙনে ছোট হয়ে আসছে ভোলার
ভাঙনে ছোট হয়ে আসছে ভোলার

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভোলায় নদী ভাঙন বেড়েছে। গত চার দশকে মেঘনা ও তেঁতুলিয়ার অর্ধশতাধিক বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে আশ্রয়হীন হয়েছেন লাখো মানুষ।

পানি উন্নয়ন বোর্ড সামান্য কিছু কাজ করার পর ভাঙন বন্ধ করা যাচ্ছে না তাই— এ দ্বীপ জেলাকে ভাঙন থেকে রক্ষার দাবি জানিয়েছেন জেলাবাসী।

বিগত ১২৩৫ সালে বঙ্গোসাগরের কোল ঘেষে জন্ম দ্বীপজেলা ভোলার। এরপর সত্তর দশক থেকে শুরু হয়েছে ভাঙন। ৮০-এর দশকে তা তীব্র আকার ধারন করে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব, অপরিকল্পিত বাধ, ভাঙন রোধে টেকসই ব্যবস্থা না নেয়ায় ভোলা সদর, চরফ্যাশন, মনপুরা, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন পয়েন্ট দিয়ে মেঘনা তেঁতুলিয়ায় তীব্র ভাঙন বেড়েই চলছে। দিশাহার হয়ে পড়েছেন এলাকার মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের হিসাবে গত চার দশকে ৫৭ কিলোমিটার এলাকা মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে বলে জানান পাইবো ভোলা উপ-বিভাগীয় প্রকৌশলী হারুন অর রশিদ।

আশ্রয়হারা হয়েছেন লাখো মানুষ। বসতভিটা, স্কুল, কলেজ মাদ্রাসা, হাটবাজার নদী গর্ভে চলে যাচ্ছে। মানচিত্রে ছোট হয়ে আসছে ভোলার আকার। বিপর্যন্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকা।

টেকসই ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়ে গ্যাস সমৃদ্ধ ভোলাকে রক্ষার দাবী সর্বমহলের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ