পরিবেশ

জলবায়ু পরিবর্তনে ধ্বংসের পথে উপকূলীয় বনাঞ্চল

বনাঞ্চল
বনাঞ্চল

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন চর, মূল ভূ-খণ্ডের সবুজ বনাঞ্চল ক্রমেই ধ্বংস হতে চলেছে। পটুয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে আলাদা রয়েছে অসংখ্য দ্বীপচর। জীবন -জীবিকার তাগিদে এসব এলাকার মানুষকে বাঁচার জন্য প্রতিনিয়তই প্রকৃতির বৈরীতার সঙ্গে লড়াই করতে হয়।

সাগর বক্ষের দ্বীপ সোনার চর, রূপার চর, চর তুফানিয়া, চর বাশবাড়িয়াসহ বহু সংরক্ষিত বনভূমির বেশিরভাগ গাছের পাতা বিবর্ণ হয়ে ঝড়ে পড়ছে। মাটি ধুয়ে গাছের মূল বেরিয়ে যাওয়ায় শুকিয়ে মরে যাচ্ছে গাছপালা।

তাপমাত্রা বৃদ্ধির কারণে এ অঞ্চলে খরা, অনাবৃষ্টিতে গাছপালা নষ্ট হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস ও অবাধে গাছ কাটার ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এর কারণে বনাঞ্চলের মাটি ও কৃষি জমি ক্রমেই উর্বরতা হারাচ্ছে।

এছাড়া, উপকূলীয় এলাকার পানি ও মাটিতে লবনের মাত্রা বেড়ে যাওয়ায় পরিবেশ, বনাঞ্চল, জীববৈচিত্র্য ও কৃষিক্ষেত্রে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বাড়ছে সমুদ্রের পানির স্তর। কমে যাচ্ছে দক্ষিনাঞ্চলের সমতল ভূমির উচ্চতা। তাই কৃষি নির্ভর এ অঞ্চলের মানুষ কৃষি উৎপাদন থেকে পিছিয়ে পড়ছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের বিভাগের চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, দফায় দফায় বন্যা ও জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় অঞ্চলের পানি ও মাটিতে লবনাক্ততা বেড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলী জমি, বনাঞ্চল।

এদিকে, উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ডক্টর মাহাবুব রব্বানী বলেন, এ অবস্থায়, লবন সহিষ্ণু ফলজ, বনজ ও ওষধি গাছকে আলাদা করার বিষয়ে গবেষণা করা হচ্ছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ